ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণার শেষ মুহূর্তে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, দিনভর নির্বাচনি প্রচারণা এবং সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত করতে যান বিএনপি চেয়ারম্যান।
জিয়ারত শেষে পরিবারের অন্যান্য সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিন অনুষ্ঠিত হবে গণভোট।