কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
২৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে দশটায় পরিদর্শনকালে চট্রগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, ব্যাবসায়ী আবুল কালাম চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজনের শুরুতে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর নেতৃত্বে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রের নিবাসী শিশুরা। এরপরই তিনি শিশুদের তৈরিকৃত ’আলোর পথযাত্রী” শিরোনামে দেয়ালিকার চর্তুবিংশ সংখ্যা উন্মোচন করেন। অতঃপর সমাজকল্যাণ মন্ত্রনালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রীর আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রের সার্বিক সেবা কার্যক্রম এর প্রবাহ চিত্র উপস্থাপন করেন। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর উপস্থাপনায় ও নিবাসী শিশু নিজাম উদ্দিন এর কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। আয়োজনে নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও উশু ডেমো প্রদর্শনী উপভোগ করে ভূয়সী প্রসংশা করেন মন্ত্রীসহ উপস্থিত সকলেই। অনুষ্ঠানের শেষভাগে শিশুরা মন্ত্রীর হাতে তাদের তৈরিকৃত পুঁতির তৈরি তাজমহল শোপিস উপহার দেন এবং কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ সন্মাননা ক্রেস্ট। এছাড়া ও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কেন্দ্রের সার্বিক পরিবেশ, আবাসন ব্যবস্থা, অফিস ব্যবস্থাপনাসহ নানাবিধ সেবা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং কেন্দ্রের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পরিদর্শন শেষে সমাজকল্যাণ মন্ত্রী বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রের ছাদবাগানের জন্য আমলকির চারা রোপণ করেন। সমাজকল্যাণ মন্ত্রীর এই পরিদর্শন কেন্দ্রের সেবা কার্যক্রমকে অধিক সমৃদ্ধ ও বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি-মর্মে মন্তব্য করেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার।