কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ০৫ রাউন্ড গুলিসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বুধবার (২০ মে) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
আটক পাচারকারী হল: টেকনাফের ক্যারেঙ্গাঘোনা গ্রামের বাসিন্দা নুর আহমেদের ছেলে লুৎফর রহমান (২১)।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়- টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে মঙ্গলবার রাতে বাংলাদেশের অভ্যন্তরে ক্যারেঙ্গাঘোনা বিজিবি পোস্ট সংলগ্ন নামক স্থানে অবস্থান নেন বিজিবি সদস্যরা। কয়েকজন পাচারকারী মিয়ানমার হতে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি টহল দলের সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গ্রামের দিকে দৌড়ে পালানোর লুৎফর রহমানকে ০১টি বিদেশী পিস্তল ও ০৫ রাউন্ড গুলিসহ আটক করা হয়। কিন্তু অন্যান্য পাচারকারীরা দৌড়ে গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
“আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়- ইয়াবা মিয়ানমার সীমান্ত হতে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে। এছাড়াও উক্ত ইয়াবা পাচারের সময় আরো কিছু সংখ্যক স্থানীয় লোক জড়িত ছিল বলে জানায়। মাদক পাচারের সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।”
উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন। সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”