কক্সবাজারে উখিয়ার বালুখালী সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার বাম পা ক্ষত-বিক্ষত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে শূন্যরেখায় মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য জানান।
আহত মো. সাদেক (২৫) উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৩ ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে।
স্থানীয়দের বরাতে কর্নেল জহিরুল ইসলাম বলেন, ‘সকাল ১০টার দিকে উখিয়ার বালুখালী সীমান্তের শূন্যরেখায় নাফ নদীর মিয়ানমার অভ্যন্তরে মো. সাদেকসহ আরও কয়েকজন মাছ ধরছিল। একপর্যায়ে আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটলে সাদেক নদীর কিনারায় কাদা মাটিতে লুটিয়ে পড়ে। এতে তার বাম পায়ের গোড়ালি ক্ষত-বিক্ষত হয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে পেয়ে উদ্ধার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহত মো. সাদেককে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বিজিবির এ ব্যাটালিয়ন অধিনায়ক।