বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার এক কর্মপরিষদ বৈঠক স্থানীয় কার্যালয়ে ১ নভেম্বর অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ বিরোধী নানা ধরনের ষড়যন্ত্র চলছে। জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ এবং সার সংকটে নাকাল। অন্যদিকে সরকারের কতিপয় দায়িত্বশীল ব্যক্তি জাতীয় ঐক্য ও সংহতি বিরুদ্ধে দিনরাত প্রোপাগান্ডা চালাচ্ছে। এহেন পরিস্থিতিতে দায়িত্বশীলদের বিচক্ষণ ও দৃঢ়তর ভূমিকা পালন করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়, গ্রহণযোগ্য ও সৎ ব্যক্তিদের জনগণের নিকট উপস্থাপন করতে হবে। জামায়াতের আদর্শিক ও নৈতিক অবস্থান মজবুত করে সংগঠনকে সম্প্রসারণে দায়িত্বশীলদের ভূমিকা পালন করার জন্য তিনি আহ্বান জানান। উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা মনসুর আলম, কর্মপরিষদ সদস্য মাস্টার খাইরুল বাশার, মাওলানা আবুল হোছাইন, জাহাঙ্গীর আলম, রিদওয়ানুল হক জিসান, রুহুল আমিন প্রমুখ।