কুতুবদিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটির ৩ নেতা অব্যাহতি চেয়ে গতকাল শুক্রবার চিঠি দিয়েছেন জেলা শাখায়। অব্যাহতি চাওয়া ৩ নেতা হলেন, প্রধান সমন্বয়কারি আবু রাসেল রবিন, যুগ্ন সমন্বয়কারি মিজানুর রহমান ও মোহাম্মদ সাজিদ।
সাংগঠনিক ও ব্যাক্তিগত কারনে অব্যাহতি চেয়ে একই সাথে উপজেলা কমিটি ভেঙে দিয়ে সম্মিলিত সিদ্ধান্তে নতুন উপজেলা কমিটি গঠনের দাবিও করেন তারা।
প্রধান সমন্বয়কারি আবু রাসেল রবিন বলেন, গত বছর জুনে এনসিপির কেন্দ্রীয় কমিটি ৩ মাসের জন্য একজন প্রধান, ৩ জন যুগ্ম ও ১৩ জন সদস্যসহ ১৭ জনের কুতুবদিয়া উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দেয়। বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও সাংগঠনিক কার্যক্রম সক্রিয় করতে জেলা আহবায়ক কমিটির কাছে তারা অব্যাহতি চেয়েছেন।