উখিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মরহুমা শাহীন জাহান চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া কলেজ অধ্যক্ষ শাহ আলম, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা একাডেমি সুপারভাইজার বদরুল আলম, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ফাতেমা জাহান চৌধুরী, অধ্যাপক তহিদুল আলম তহিদ, অধ্যাপক জিয়াউল হক হান্নান, তারেক মাহমুদ রাজীব চৌধুরী, মাস্টার হাসান জামাল রাজু ও মাস্টার মোশারফ হোসেন।
প্রধান অতিথি শাহজাহান চৌধুরীর এমপি বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মেধাবীদের এগিয়ে আসতে হবে। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করার আহ্বান জানান।
শাহজাহান চৌধুরী এমপির সহধর্মণী মরহুম শাহীন জাহান চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন কতৃক ৪র্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করেন শাহাজাহান চৌধুরী এমপি। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফয়সাল শিকদার টিটু ও নুরুজ্জামান বাক্কা।