জমকালো আয়োজনে শেষ হলো ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার-টুয়াক’র নব গঠিত কমিটির শপথ অনুষ্ঠান। ৩১ জুলাই রাতে তারকা মানের হোটেল সীগালের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এমপি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম।
বক্তব্যে তাঁরা বলেন, দেশের পর্যটন খাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পট হলো কক্সবাজার সমুদ্রসৈকত। কক্সবাজারকে পরিকল্পিতভাবে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পারলে সামুদ্রিক ট্যুরিজমে এটি হতে পারে বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্পট। ইতোমধ্যে কক্সবাজার ঘিরে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। যা বাস্তবায়ন হলে বদলে যাবে কক্সবাজারের চেহারা। এছাড়া পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার-টুয়াক।
টুয়াকের নবনির্বাচিত সভাপতি আনোয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কক্সবাজার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি চেম্বারে আবদু শুক্কুর, এডভোকেট আবদুল কাইয়ুম, টুয়াকের প্রধান উপদেষ্টা মফিজুর রহমান মুফিজ, ফাউন্ডার চেয়ারম্যান এম,এ হাসিব বাদল, পর্যটন উদ্যোক্তা শফিকুর রহমান, হোসাইন ইসলাম বাহাদুর, সাবেক সভাপতি এস,আমে কিবরিয়া, নির্বাচন কমিশনার কামরুল ইসলামসহ আরও অনেকেই। পরে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আবুল মনসুর। শপথগ্রহণ করেন টুয়াকের নবনির্বাচিত সভাপতি আনোয়ার কামাল, সিনিয়র সহ-সভাপতি এম,এম সাদেক লাবু, সহ-সভাপতি এ,কে,এম মুনিবুর রহমান টিটু, কামরুল হোসেন খোকন, সাধারণ সম্পাদক আকতার নুর, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস তুষার, সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম রনি, কোষাধ্যক্ষ মো. সাহেদুল আলম, অফিস সম্পাদক শহীদুল্লাহ নাঈম, পর্যটন ও পার্বত্য বিষয়ক সম্পাদক মো. আবদুস সাত্তার, আইসিটি শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পিন্টু দত্ত, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. ফারুক আজম, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুসা, নির্বাহী সদস্য যথাক্রমে আবু হেনা মো. শাহাজাহান, রহমত উল্লাহ ও মো. জাহেদ। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ও পর্যটনসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।