রঙ্গিখালী দারুণ উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসায় সরকার প্রদন্ত ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ১তলার ভিত্তি প্রস্তর স্থাপন, বৃক্ষ রোপণ কার্যক্রম ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য নাছির উদ্দীন রাজ এর সঞ্চালনায় তা
অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার -৪ আসনের ৫ বারের নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
উদ্বোধন হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার এসএম অনীক চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান সিদ্দিকী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ হাশেম সিআইপি। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফরিদুর ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম।
টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী সহ অনেকেই। অনুষ্ঠান শেষে মাদ্রাসায় যারা জমি দান করেছেন তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাদ্রাসার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এক সাথে কাজ করতে হবে। এ মাদ্রাসা ২০০৪ সালে যেমন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তেমনি ভবিষ্যতে পড়া লেখার মাধ্যমে সে অর্জন করতে চেষ্টা করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান তারেক রহমানের সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই শিক্ষা ক্ষেত্রে সব সময় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আগামীতে মাদ্রাসার উন্নয়নে সব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সহযোগিতা করতে চাই। পাশাপাশি টেকনাফে অপহরণ, মাদক ও মানব পাচার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র - ছাত্রী ও অভিভাবক এবং এলাকা বাসী কে সচেতন ও সোচ্চার হতে হবে।