কুতুবদিয়ায় পুকুরে ডুবে মনির নামের ১৫ বছর বয়সি এক কিশোর মারা গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বড়ঘোপ বদাইয়া পাড়ায় পানি ডুবির ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুল আজিজের পুত্র।
এই কিশোরের চাচা জালাল জানান, তার ভাতিজা মনির প্রতিবন্ধি ছিল। সে প্রতিবন্ধি ভাতা পেত। বুধবার সকাল ৯টার দিকে বাড়ির পুকুর পাড়ে গিয়ে তলীয়ে যায়। খবর পেয়ে তিনি তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডা. বিপ্লব কান্তি রুদ্র মৃত বলে জানান।
থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, পুকুরে ডুবে বড়ঘোপ ৮ নং ওয়ার্ডে মনির নামের প্রতিবন্ধি কিশোর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ প্রেরণ করা হয়। প্রাথমিক তদন্তের পর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।