কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি'র সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন নবগঠিত মহেশখালী উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দ।
শনিবার (২০ জুন) মহেশখালী উপজেলা ওলামা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যের কার্যালয়ে তাঁর সাথে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সাক্ষাৎকালে ওলামা দলের নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিষয়ে অবহিত করেন।
সাক্ষাৎকালে ওলামা দলের নেতৃবৃন্দের উদ্দেশে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, দেশের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে ওলামা সমাজের ভূমিকা অপরিসীম।
তিনি নবগঠিত কমিটির সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং জনগণের কল্যাণে নিয়োজিত থাকার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে মহেশখালী উপজেলা ওলামা দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।