পবিত্রতামুখর আনন্দামেজে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রাক্তন শিক্ষার্থী প্রীতি সমাবেশ ও প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা। রবিবার (২২নভেম্বর) বাদ মাগরিব মাদ্রাসার ৫৩তম বার্ষিক সভাকে কেন্দ্র করে প্রাক্তন ছাত্র পরিষদ আজিজুল উলুম মাদ্রাসা রাজারকুল-এর ব্যবস্থাপনায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা প্রান্ত থেকে স্মৃতিময় শিক্ষাঙ্গনের প্রতি আত্মার টানে ছুটে আসা প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এ অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত।
সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে প্রাণবন্ত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদ্রাসার পরিচালক ও পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মোহছেন শরীফ ( হাফিজাহুল্লাহ)। তিনি আজিজুল উলুমের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে বহু খিদমাত ও অবদানের জন্য শুকরিয়া আদায় করেন এবং এরই ধারাবাহিকতা রক্ষায় দাওয়াতী মেজায নিয়ে ইখলাসের সাথে কর্মতৎপর থাকার প্রতি গুরুত্বারোপ করেন। সেই সাথে তিনি মাদ্রাসার শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে দু'আ কামনা করেন।
নির্বাহী সদস্য মাওলানা কারী আব্দুল খালেকের তিলাওয়াতে কুরআনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সংগঠনের উপদেষ্টা, মাদ্রাসার উস্তাযুল হাদীস মাওলানা আব্দুল খালেক কাউছার (দা. বা.)। তিনি বলেন, ঐতিহ্যবাহী এ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক সুসংহতকরণ ও মাদ্রাসার সাথে আত্মার বন্ধন অটুট রাখার মাধ্যমে দাওয়াতে দ্বীনের বিকাশে প্রাক্তন ছাত্র পরিষদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধারা অক্ষুন্ন রাখতে সুশৃঙ্খলভাবে কার্যক্রমকে বেগবান করতে হবে।
যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কারী আবু নাছেরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশ ও সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন , সাধারণ সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ। গঠনতন্ত্রের খসড়া উপস্থাপন করেন, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আসেম। আলোচনায় অংশ নেন, সাংগঠনিক মাওলানা আব্দুল মান্নান ও সহ সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মুহাম্মদ অলি উল্লাহ আরজু।
এছাড়াও অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী মাওলানা আসআদ উল্লাহ রহমানী, মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা আবুল তালাম, মাওলানা আবুল মনজুর, সংগঠনের প্রবাসী প্রতিনিধি এহতেশামুল হক এহসান সিকদার, সহ-সভাপতি হাফেজ জাহেদ কলিম, হাফেজ ছৈয়দুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, সহ-প্রচার সম্পাদক মাওলানা হাফেজ সাঈদ হোছাইন, দফতর সম্পাদক মাওলানা মুফতি ইয়াকুব হোছাইন, সহ-দফতর সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল খালেক, হাফেজ বশির আহমদ, মুহাম্মদ আবু ওবাইদা, মাওলানা নোমান খাঁন, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আতাউল্লাহ, মাওলানা মাওলানা কামাল হোছাইন, মাওলানা সিরাজুল মোস্তফাসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রাণবন্ত ও গাম্ভীর্যপূর্ণ এ অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র পরিষদের গঠনতন্ত্রের খসড়া উপস্থাপন ও অনুমোদন করা হয়। সেই সাথে সর্বসম্মতিক্রমে পূনরায় হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরকে সভাপতি ও মাওলানা নুর মুহাম্মদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে প্রাক্তন ছাত্র পরিষদের কার্যনির্বাহী পরিষদ নবায়ন করা হয়। এরই আলোকে মাওলানা আব্দুল মান্নান ও মাওলানা যায়নুল আবেদীনকে সহ-সভাপতি হিসেবে নতুনভাবে যুক্ত করে সক্রিয় সদস্যদের মধ্যে যথাযথ পদবিন্যাসের মধ্যদিয়ে নতুন মেয়াদের জন্য শিঘ্রই কার্যনির্বাহী পরিষদকে পূর্ণাঙ্গ রূপ দেয়ারও সিদ্ধান্ত গৃহীত হয়।