বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার এক দায়িত্বশীল বৈঠক ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৯ টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ'র সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা আমীর বলেছেন, সারাদেশসহ কক্সবাজার জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নৈতিক অবক্ষয়জনিত কর্মকাণ্ড এবং গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। জননিরাপত্তা ও শৃঙ্খলা ভেঙে পড়েছে। ঘন ঘন লোডশেডিং ও ভুতুড়ে বিলের কারণে জনগণ বিড়ম্বনার শিকার হচ্ছে। সরকার এ সকল সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা আশার বানীর চেয়ে কার্যকর পদক্ষেপ দেখতে চায়। দেশের মানুষের জানমালের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, পতিত ফ্যাসিস্ট আ'লীগ দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। যারা প্রায় দুই হাজার মানুষ কে হত্যা সামান্য অনুশোচনাও বোধ করে না বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে, শান্তি-শৃংখলা রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলদের সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, সমাজকল্যাণ সেক্রেটারি অধ্যক্ষ নূরুল হোছাইন সিদ্দিকী, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবীর, মাতামুহুরী উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী উপজেলা উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মুহাম্মদ মুহসিন, চকরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করীম, সদর সেক্রেটারি আজিজুর রহমান, আইনজীবী শাখা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ আহমদ প্রমুখ।