উখিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ধান ও রাসায়নিক সার বিতরণ করেছেন উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
শনিবার (২৫ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত বিতরণ উদ্বোধন কারে প্রধান অতিথির বক্তব্য কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ।
কৃষকদেরকে প্রযুক্তির সহযোগিতায় বিকল্প চাষাবাদের মাধ্যমে উৎপাদন আরো বাড়াতে হবে। বিএনপি সরকার কৃষকদের ভাগ্যের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে কথা উল্লেখ করে তিনি আরো বলেন ১৮০ দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর তারেক রহমান কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উখিয়া বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কামানাশিস সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এহেসান উল্লাহ সিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন উখিয়া বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, উখিয়া কৃষক দলের আহবায়ক মনির আহমদ চৌধুরী ও উখিয়া যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সিকদার বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ জানান, সরকার ২০২৫-২৬ অর্থবছরের খরিপ -১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে "রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ৪ শত কৃষক - কৃষাণীদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি রোপা আউশ ধানের বীজ (ব্রি ধান ৯৮, ব্রি ধান ৪৮), ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।