স্টাফ রিপোর্টার, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় বাড়ি নির্মাণে বাঁধা দিয়ে সাংবাদিক পরিবারের উপর নৃশংস হামলা চালিয়েছে স্থানীয় প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার সকাল ৯টার দিকে পৌরসভার শেখের কিল্লা ঘোনা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত হয়েছেন নুর মোহাম্মদ, তার স্ত্রী কহিনুর আক্তার এবং ছেলে মনিরুল মোস্তফা।
আহতদের অভিযোগ, নুর মোহাম্মদ তার নিজ জায়গায় বাড়ি নির্মাণ করছিলেন। শুরু থেকেই অভিযুক্ত শফিউল আলম, আনিছ, তারেক সহ জয়নাল আবেদীন, আজিম উদ্দিন, কোরবান আলী তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় শুক্রবার সকালে দেশীয় অস্ত্র কিরিচ ও হাতুড়ি দিয়ে তার পরিবারের উপর হামলা চালানো হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত মনিরুল মোস্তফার অবস্থা আশঙ্কাজনক।
নুর মোহাম্মদ বলেন, আমি নিজ জায়গায় বাড়ি নির্মাণ করছি। শুরু থেকেই অভিযুক্ত শফিউল আলম, আনিছ, তারেক সহ জয়নাল আবেদীন, আজিম উদ্দিন, কোরবান আলী তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় শুক্রবার সকালে দেশীয় অস্ত্র কিরিচ ও হাতুড়ি দিয়ে তার পরিবারের উপর হামলা চালানো হয়। আমি এই চাঁদাবাজদের বিচার চাই।
তবে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।