প্রবীণ সাংবাদিক ও কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল (৭৩) আর নেই। বুধবার (২২ জুলাই) রাত ১ টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়ার পল্লবী লেইনস্থ নিজ বাসবভনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজেউন)।
তিনি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য ছিলেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র সহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ আসরের নামাজের পর কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে আতাহার ইকবালের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।