কুতুবদিয়া কৈয়ারবিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারকে আর্থিক সহায়তা দিল জামায়াত কুতুবদিয়া উপজেলা শাখা। মঙ্গলবার কৈয়ারবিল ফৈতার পাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারে ৬০ হাজার টাকা প্রদান করা হয়।
এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এমডি চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক অগ্নিকাণ্ডে নি: স্ব পরিবারের জন্য একলক্ষ টাকা প্রদানের প্রতি শ্রুতি দেন।
এসময় উপজেলা জামায়াতের আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, কৈয়ারবিল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ওসমান গনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকবর খান প্রমূখ উপস্থিত ছিলেন।