স্টাফ রিপোর্টার, টেকনাফ
টেকনাফে 'মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা' প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এর সহযোগিতায় দিবসের কার্যক্রম শুরু হয়।
শুরুতে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনের আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী। উপস্থিত ছিলেন এলজিইডি টেকনাফ উপজেলা প্রকৌশলী মোঃ আলাউদ্দিন খাঁন, টেকনাফ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, টেকনাফ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ শফিউল হাবিব ভুইয়া, টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, বিজিএস টেকনাফ এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার আবদুল হামিদ, মায়মুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিব, নারী নেত্রী কুলসুমা বেগম প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় শিক্ষক–শিক্ষার্থীরা, রেডিও নাফ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।