শহরের পশ্চিম লার পাড়া ও সুগন্ধা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা-অধিকার।
বুধবার (১১ নভেম্বর ) বিকেলে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক হাসান -আল- মারুফ।
তিনি জানান, পশ্চিম লার পাড়া এলাকায় মায়ের দোয়া আচার ফ্যাক্টরিকে আচার তৈরিতে অনুমোদনহীন রং ব্যবহার, খাদ্য কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্য বিধি প্রতিপালন না করা ও ওজনে কারচুপি করার অপরাধে ৩০ হাজার ও সুগন্ধা এলাকায় বিবিসি ফুডসকে খবরের কাগজে খাবার সংরক্ষণ করার অপরাধে এক হাজারসহ দুটি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও মিষ্টির দোকান, ফার্মেসী, বিভিন্ন স্ট্রিট ফুড, ডিমের দোকান, কুলিং কর্নার ইত্যাদি তদারকি ও মূল্য তালিকা প্রদর্শন করছেন কিনা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য পণ্য বিক্রয়সহ ইত্যাদি বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে।
তদারকি চলাকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করা হয়েছে এবং আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পরামর্শ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি চলমান থাকবে। অভিযানে পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর আব্দুর রহিম উপস্থিত ছিলেন। বাংলাদেশ আনসার ব্যাটলিয়নের একটি চৌকস টিম অভিযানে সহায়তা করেছেন।