চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীর জামিন পেয়েছেন। টমটম গাড়ি ভাঙচুরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতার দায়ের করা দুটি মামলায় তাকে আসামী করা হয়েছিলো। ওই মামলায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আলমগীর চৌধুরীর আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে আদালতের ম্যাজিষ্ট্রেট ফারহান সাদিক তাকে জামিন দেন। আলমগীর চৌধুরীর মুক্তিলাভে আইনগত কোন বাধা নেই বলে জানান আইনজীবী ফয়জুল কবির।
আইনজীবী ফয়জুল কবির জানান, বুধবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রটআদালতে চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীকে হাজির করা হয়েছিলে। ওইদিন আইনজীবী সমিতির ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান থাকায় জামিন শুনানী করা সম্ভব হয়নি।
১০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে জামিনের আবেদন করা হয়।
শুনানী শেষে জিআর ৪৫৬/২৪ ও জিআর ৪১৭/২৪ দুটি দুটি মামলায় আলমগীর চৌধুরীকে জামিন দেন। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন । গত ২০২৪ সালের ৫ আগষ্টের পর স্থানীয় বিএনপি নেতা এ দুটি মামলা দায়ের করেছিলো।
গত ৩০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড়ের সায়মা প্লাজা এলাকা থেকে আলমগীর চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০দিন পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিলেন আলমগীর চৌধুরী। তিনি কার্যক্রম নিষিদ্ধ চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। চকরিয়া পৌরসভার দুই দফা মেয়রের দায়িত্ব পালন করেন।