কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়োকালে পাঁচ ভুক্তভোগীকে উদ্ধার করেছে র্যাব।
সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
আ. ম. ফারুক বলেন, রোববার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন লোককে জড়ো করার খবর পায় র্যাব। পরে র্যাবের একটি ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৪/৫ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
“ পরে ঘটনাস্থল থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। “
র্যাবের এ গণমাধ্যম কর্মকর্তা জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে র্যাব খোঁজ খবর নিচ্ছে।
উদ্ধার ভুক্তভোগীদের স্বজনদের কাছে ফেরত ও ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, আ. ম. ফারুক।