আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি বলেছেন, মহেশখালী সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ও এনজিওদের মাঠপর্যায়ে কর্মী নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে।
তিনি গতকাল ২০ মে বিকাল তিনটায় মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন মহেশখালী কতৃক আয়োজিত মহেশখালী উপজেলার কর্মরত এনজিও কর্মকর্তাদের নিয়ে উপজেলা এনজিও সমন্বয় সভায় প্রধান অতিথি অতিথির বক্তব্য দানকালে কথা বলেন।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুব্রত, মহেশখালী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন , মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আনছার উল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক রহমান জুয়েল, যুব নেতা ইমতিয়াজ, হারুন উদ্দিন রুবেল সহ মহেশখালীতে কার্যক্রম রয়েছে সকল এনজিও প্রতিনিধ উপস্থিত ছিলেন।
সবাই সিদ্ধান্ত নেওয়া হয় এনজিওদের সকল কার্যক্রম সম্পর্কে উপজেলা প্রশাসনকে আগে থেকেই অভিহিত করবে। এই সিদ্ধান্ত লঙ্ঘন করা হলে এনজিওদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী মহেশখালী সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলমগীর ফরিদ।