ডাক্তার মুহাম্মদ তাশদীদ নূর আনন পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
ডাক্তার মুহাম্মদ তাশদীদ নূর চিকিৎসা, শিক্ষা এবং মানবকল্যাণে নিবেদিত একজন তরুণ চিকিৎসক।
পাশাপাশি তিনি একজন সমাজসেবক, সংগঠক, উদ্যোক্তা, ক্রীড়াপ্রেমী ও তরুণ রাজনীতিবীদ।
০৭ ডিসেম্বর ১৯৯৬ খ্রিস্টাব্দে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া গ্রামের এক বনেদী পরিবারে তাশদীদ নূর এর জন্ম।
তার দাদা মরহুম আলহাজ্ব মুহাম্মদ নুরুচ্ছফা ছিলেন ১০নং পদুয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান, উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯৬৫) এবং উত্তর পদুয়া মদিনাতুল দাখিল মাদ্রাসার (১৯৭০) অন্যতম প্রতিষ্ঠাতা। তাছাড়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিনি দাতা ছিলেন।
শিক্ষাজীবনের সূচনালগ্ন থেকেই তিনি অধ্যবসায় ও নিষ্ঠার পরিচয় বহন করে আসছেন। ২০১৩ সালে চট্টগ্রাম বোর্ডের অধীনে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য স্কুল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এস.এস.সি এবং ২০১৫ সালে একই বোর্ডের অধীনে হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি চিকিৎসাবিজ্ঞানের মতো মহৎ ও মানবসেবামূলক পেশাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন। পরবর্তীতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে অধ্যয়ন করে ২০২১ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তাঁর উচ্চতর চিকিৎসাশিক্ষার অগ্রযাত্রায় ২০২৩ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে প্রথম প্রচেষ্টায় মেডিসিন বিভাগে এফ.সি.পি.এস (১ম পর্ব) পাশ করেন।পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ মাসের ট্রেইনিং সম্পন্ন করে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের অধীনে এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম বিষয়ে (ডায়াবেটিস,থাইরয়েড ও হরমোন) ট্রেইনি মেডিকেল অফিসার হিসেবে কর্তব্যরত আছেন।
একজন চিকিৎসকের কাছে রোগীর চিকিৎসা কেবল একটি পেশাগত দায়িত্ব নয়—এটি মানুষের জীবন, আশা ও আস্থার সঙ্গে সম্পৃক্ত এক গভীর নৈতিক অঙ্গীকার। সেই উপলব্ধি থেকেই তাশদীদ নূর তাঁর চিকিৎসাসেবাকে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও দায়িত্বশীলতার আলোকে পরিচালিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
তাঁর কর্মপরিসর কেবল হাসপাতালের চিকিৎসাসেবার মধ্যেই সীমাবদ্ধ নয়। তরুণ চিকিৎসকদের পেশাগত ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত। পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্যকরী সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এই নেতৃত্বের অভিজ্ঞতা তাঁর সাংগঠনিক দক্ষতা, সহকর্মীদের সঙ্গে সমন্বয় এবং দায়িত্ব পালনের সক্ষমতাকে আরও সমৃদ্ধ করেছে।
মানবিক মূল্যবোধের জায়গা থেকেও তাশদীদ নূরের পথচলা উল্লেখযোগ্য। তিনি ‘কিছু মুখের হাসি’ নামের একটি দাতব্য সংগঠনের সদস্য হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় যুক্ত রয়েছেন। একইভাবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ‘উৎসর্গ’- স্বেচ্ছায় রক্তদান সংস্থার সদস্য হিসেবে রক্তদানের মতো মহৎ মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আছেন। মানুষের জীবন রক্ষায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অনুধাবন করে তিনি এই কার্যক্রমকে সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে গ্রহণ করেছেন।
সমাজ ও স্বাস্থ্যসেবার বৃহত্তর পরিসরেও তাঁর সম্পৃক্ততার পরিচয় পাওয়া যায়। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যতম একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালের আজীবন সদস্য, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের লাইফ মেম্বার এবং রাঙ্গুনীয়া হেলথ কেয়ার হাসপাতালের শেয়ারহোল্ডার হিসেবে স্বাস্থ্যসেবা অবকাঠামোর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
নিজ এলাকার শিক্ষা ও মানবিক উন্নয়নেও তাঁর অংশগ্রহণ রয়েছে। উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার লাইফ ডোনার হিসেবে তিনি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্প্রতি তিনি রাঙ্গুনিয়া এম.শাহ.আলম ডিগ্রী কলেজ গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি YOUR Bangladesh (Youth Organizing Union Representing Bangladesh) নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করেন যার মাধ্যমে তিনি তরুণ সমাজকে নিয়ে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
শৈশবকাল থেকে খেলাধূলার প্রতি আগ্রহের কারণে তিনি বিভিন্ন খেলাধূলায় পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন।
সব মিলিয়ে মুহাম্মদ তাশদীদ নূরের জীবনপথকে কেবল একজন চিকিৎসকের পেশাগত সাফল্যের বিবরণ হিসেবে দেখলে তা অসম্পূর্ণ থেকে যায়। তাঁর শিক্ষাজীবনের উৎকর্ষ, চিকিৎসাসেবার প্রতি অঙ্গীকার, নেতৃত্বের অভিজ্ঞতা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ—সবকিছু মিলিয়ে তিনি এমন এক প্রজন্মের প্রতিনিধিত্ব করেন, যারা পেশাগত জ্ঞানকে মানবকল্যাণের বৃহত্তর উদ্দেশ্যের সঙ্গে সম্পৃক্ত করতে সচেষ্ট।
জ্ঞানকে শক্তি, চিকিৎসাকে সেবা এবং মানবিকতাকে জীবনের মূল আদর্শ হিসেবে ধারণ করে মুহাম্মদ তাশদীদ নূরের পথচলা আরও সুদূর প্রসারিত হোক—মানুষের কল্যাণে, সমাজের অগ্রগতিতে এবং একটি সুন্দরতর ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়ে।
ডাক্তার মুহাম্মদ তাশদীদ নূরের সহধর্মিণী ডা:জায়মা তাজিন চৌধুরী ও একজন চিকিৎসক।তাদের একটি পুত্র সন্তান রয়েছে।
রাঙ্গুনিয়ার জনপ্রিয় শিক্ষানুরাগী,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, লায়ন মুহাম্মদ শওকত আলী নূর এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দৈনিক কক্সবাজার সম্পাদক ফাতেমা জাহান এর ২য় সন্তান ডাক্তার মুহাম্মদ তাশদীদ নূর আনন।
এলাকাবাসী ও রাঙ্গুনিয়ার আপামর জনসাধারণের কাছে তিনি দোয়ার আর্জি করেছেন।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক কক্সবাজারের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম মোহাম্মদ নূরুল ইসলাম ডাক্তার আননের নানা এবং উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী আননের শশুর।