শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কক্সবাজার -৩ ( সদর, রামু, ঈদগাঁও ) আসনের সংসদ লুৎফুর রহমান কাজল।
সোমবার ( ২০ অক্টোবর) রাতে প্রথমে গোলদিঘির পাড় ইন্দ্রসেন দূ্র্ঘাবাড়ি, পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখান থেকে তিনি খুরুশকুল রাস মন্দির, ঈদগাঁ কেন্দ্রীয় কালীবাড়ি এবং রামু কেন্দ্রীয় কালীবাড়িসহ ৭টি পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন এমপি লুৎফুর রহমান কাজল।
পরিদর্শনকালে এমপি লুৎফুর রহমান কাজল বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার রয়েছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান-সবাই এ দেশের নাগরিক। আমরা সকলে মিলে কক্সবাজারকে একটি সম্প্রতির শহর হিসেবে গড়ে তোলবো এবং দেশের উন্নয়ন, অগ্রগতি ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে ছিলাম। দেশে এসেই আপনাদের কাছে ছুটে এসেছি। আপনাদের মণ্ডপেের নিরাপত্তা, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে হবে।
এসময় সাথে জেলা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ আবুল কাসেম, সদর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মাবুদ, রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদ, সদস্য সচিব আবুল বশর, ঈদগাঁ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, পুজা উদযাপন কমিটির সভাপতি উদয় শংকর পাল মিটু, বাংলাদেশ হিন্দুধ্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রস্টি বাবু দোরন ধরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।