কুতুবদিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজের ১দিন পর শিশুর মরদেহ মিলল পানির গর্তে।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার আলী আকবর ডেইল হায়দর পাড়ায় এই ঘটনা ঘটে।
শিশুটির চাচা সোহেল জানান, মহেশখালীর বাসিন্দা আকতার হোসেনের শিশু পুত্র আবরার হোছাইন (২) আলী আকবর ডেইল হায়দর পাড়ায় নানা এখলাছের বাড়িতে বেড়াতে এসে শুক্রবার দুপুর একটার দিকে নিখোঁজ হয়।
বিষয়টি থানায় জিডি করে বিকালে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। শনিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে নলকুপের পরিত্যক্ত জমে থাকা পানির গর্তে শিশুটিকে মৃত পাওয়া যায়।
থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, নিখোঁজ শিশুটি উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট নিশ্চিত করে দাফনের অনুমতি দেয়া হয়।