বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংগ্রাম, গৌরব ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলা জুড়ে পালিত হয়েছে বর্ণাঢ্য কর্মসূচি। কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নির্দেশনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম), আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাজেদুল হকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল কাদের বাবুল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মেম্বার, মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনচার উল্লাহ, তরুণ উদীয়মান বিএনপি নেতা আ স ম জাহেদুল হক নাহিদ, বড় মহেশখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোক্তার আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন চৌধুরী, বড় মহেশখালী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক উসমান গণি এবং বড় মহেশখালী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাঈদ মুহাম্মদ রোকনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।
অনুরূপভাবে মহেশখালী উপজেলার প্রতিটি ইউনিয়নেই পৃথক পৃথক আয়োজনে দোয়া ও আলোচনার মাধ্যমে দিনটি পালন করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ সরকারি দাপ্তরিক কাজে রাজধানী ঢাকায় অবস্থানের কারণে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ প্রতিষ্ঠাবার্ষিকীর মূল মিলাদ মাহফিলে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তবে আগামী ৩ সেপ্টেম্বর বড় মহেশখালী নতুন বাজার মাঠে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল জনসভায় তিনি ঢাকা থেকে ফিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উক্ত জনসভায় তিনি মহেশখালী-কুতুবদিয়া আসনের প্রস্তাবিত ২৪টি মেগা উন্নয়ন প্রকল্প ও বাস্তবায়নের নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।