কক্সবাজার জেলা বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পেকুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়া (৮৭) নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
তার মৃত্যুতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বাচ্চু মিয়ার মৃত্যুতে তারা তাঁর পরিবার ও স্বজনদের মতোই গভীরভাবে শোকাহত। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে বিশ্বাসী মরহুম বাচ্চু মিয়া পেকুয়া উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত শোকবার্তাটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।