কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) কার্যক্রমের আওতায় এসএসসি-২০২৪ ও এইচএসসি-২০২৪ পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে “শিক্ষাবৃত্তি ২০২৪” প্রদান করা হয়েছে।
অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির অর্থ ও বৃত্তি প্রদান করেন সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস, কক্সবাজারের ডেপুটি জেনারেল ম্যানেজার জান মোহাম্মদ সাইফুল্লাহ্।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে নিষ্ঠা, অধ্যবসায় ও সততার সঙ্গে নিজেদের প্রস্তুত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীদের সোনালী ব্যাংকের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি, ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা অর্জন এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানানো হয়।
সোনালী ব্যাংকের CSR কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান দেশের শিক্ষা বিস্তার ও মানবসম্পদ উন্নয়নে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।