কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে ভর্তি ১১ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়।
মারা যাওয়া শিশু মরিয়ম, টেকনাফ উপজেলার এনামুল হকের মেয়ে।
কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় জানায়- মরিয়মকে গত ১৬ মে দুপুরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আর গত ১৯ মে দুপুরে তার মৃত্যু হয়। হামের সন্দেহ সাথে ব্রঙ্কোনিউমোনিয়া সাথে তাজা, তীব্র হাইপোক্সিয়া, কার্ডিওপালমোনারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।
বৃহস্পতিবার বিকালে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের দেয়া তথ্য মতে, কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় ১১ মাসের শিশু মরিয়ম। এ ছাড়া জেলা হামের উপসর্গ নিয়ে ২৯ মার্চ থেকে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। ফলে এ সময়ের মধ্যে সন্দেহজনক ১৬ জন সহ ১৮ জনের মৃত্যু হল।
কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য বলছে, গত ২৪ ঘন্টা ৭৪ জন সহ জেলার মোট ৭টি হাসপাতালে ভর্তি আছেন ১৭৬ জন।
অন্যান্যদের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ১০১, চকরিয়ায় ২৩, পেকুয়ায় ১৩, উখিয়ায় ১৫, টেকনাফে ১১, কুতুবদিয়ায় ১, রামুতে ৪ এবং মহেশখালীতে ৮ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২৩৫৬ জন। এর মধ্যে ৪৫৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। ঢাকা থেকে প্রেরিত নমুনা পরীক্ষায় ১৪১ জনকে হামে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।