টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তবে এই দুটি ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
১৯ সেপ্টেম্বর রাত ২টায় হোয়াইক্যং চৌকির বিশেষ টহল দল লালুর মাছের ঘের নামক স্থান থেকে ৪০ হাজার ও একইদিন ভোর রাত ৩টায় হ্নীলা চৌকির বিশেষ টহল দল শ্মাশন ঘাট নামক স্থান থেকে ৪ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এই দুটি ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটলিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলামের ঘটনা দুইটি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সুত্র জানায়, আজ রাতের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চৌকির বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী লালুর মাছের ঘের নামক স্থান দিয়ে মিয়ানমার হতে একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি কর্তৃক ফাঁকা ফায়ার করায় তার নিকট থাকা একটি পলিব্যাগ লালুর ঘেরের ফেলে রেখে দ্রুত পাশ্বের গ্রামের দিকে চলে যায়। বিজিবি টহল দল ওই স্থানে তল্লাশী চালিয়ে পলিব্যাগের ভিতর থেকে খাকী রঙ্গের প্যাকেটে মোড়ানো নীল রংয়ের বায়ুরোধী ৪কাট ৪০,০০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। ওই স্থানে বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।
অন্যদিকে, একই দিন ভোর রাতে অভিযান চালিযে হ্নীলা চৌকির বিশেষ টহল দল সীমান্তবর্তী শ্মাশন ঘাট নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে ৪জন ব্যক্তি বস্তা হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীদের হাতে থাকা বস্তা শ্মাশন ঘাটের ফেলে রেখে গ্রামের দিকে চলে যায়। বিজিবি টহল দল ওই স্থানে তল্লাশী চালিয়ে সাদা বস্তার ভিতর থেকে খাকী রঙ্গের প্যাকেটে মোড়ানো নীল রংয়ের বায়ুরোধী ৪০কাট ৪,০০,০০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।ওই এলাকায় বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।