উখিয়া সীমান্তের মাদক পাচারের টার্নিং পয়েন্ট পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জনৈক সৈয়দুল ইসলামের বসতবাড়ির পূর্ব পাশে একটি বাঁশঝাড়ের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মাদকের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে সেখানে মজুদ করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন।