আবারও নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারকালে ২ লক্ষ ইয়াবা জব্দ করেছে বিজিবি। সোমবার (১৭ আগষ্ট) রাত সোয়া ১২ টায় এসব ইয়াবা জব্দ করা হয় সীমান্তের ঘুমধুমের কাঁকরা ব্রীজ এলাকা থেকে।
এর আগে ১৫ আগষ্ট ও ২ লক্ষ ১ শত পিস ইয়াবা টেবলেট জব্দ করেন সীমান্তরক্ষীর ১১ বিজিবির পৃথক অপর একটি দল।
বিজিবি সুত্র জানায়, সোমবারের অভিযানটি ছিল খুবই ঝুঁকিপুর্ণ। ওপারে আরকান আর্মি এপারে বিজিবি। মাঝখানে রাতের আধাঁরে চেরাকারবারী।
গোপণে বিজিবি খবর পায় চোরাকারবারীদের ৫ সদস্যের দলটি প্রতিজনে ১ টি করে প্যাকেট কাঁধে করে ইয়াবা পাচার করছিল বাংলাদেশে। তারা নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবস্থিত ঘুমধুম বিওপি এলাকার কাঁকরা ব্রীজ হয়ে এসব পাচার করছিল।
সূত্রমতে, ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপির স্পেশাল এ টহলদলটি ঘটনাস্থলের দিকে গেলে চোরাকারবারীরা বিজিবি সদস্যর দেখে দ্রুত পালায় মিয়ানমারের দিকে। আর বিজিবি দলটি মালিকবিহীন এসব ইয়াবা জব্দ করতে সক্ষম হয়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেন।