কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৯ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকালে ভিসির কনফারেন্স রুমে অনুষ্ঠানে আগামীতে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের প্রথম কনভোকেশনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হয়।
ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ মহোদয়ের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. মাহবুবুল হক পাটোয়ারী, সিবিআইইউ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মনোনীত সিন্ডিকেট সদস্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, ট্রেজারার প্রফেসর ড. বেলাল নূর আজিজী, প্রশাসনিক উপদেষ্টা খুরশিদুর রহমান, রেজিস্ট্রার রাজিদুল হক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদ।
অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ মহোদয়কে শুভেচ্ছা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, বিগত সভার প্রস্তাবাবলী পঠন, অনুমোদন, বিবিধ প্রশাসনিক বিষয়ে বিষদ পর্যালোচনা হয়।
উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ।