কক্সবাজার সরকারি কলেজ ও কক্সবাজার আইন কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ জ্ঞানতাপস স.আ.ম শামসুল হুদা চৌধুরীর ছোট বোন বেগম হাসিনা হোসেন আর নেই। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজেউন)।
মরহুমার ভাগিনা কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
হাসিনা হোসেন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মরহুমা হাসিনা হোসেন কক্সবাজার শহরের বায়তুশ শরফ এলাকার মরহুম গোলাম মওলা চৌধুরীর ছোট বোন এবং কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান এর খালা।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকাস্থ গুলশান আজাদ মসজিদ মাঠে হাসিনা হোসেন এর নামাজে জানাজা শেষে ঢাকায় মরহুমার স্বামী মরহুম মোহাম্মদ হোসেনের কবরের পাশে দাফন করা হবে বলে মরহুমার পারিবারিক সুত্রে জানা গেছে।