জলদস্যু দমনে কঠোর অবস্থানে কোস্টগার্ড। আধুনিক জাহাজ, স্পিডবোট, রাডার-জিপিএসের পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি। সোমবার দিনব্যাপী কক্সবাজারের মহেশখালী, সোনাদিয়া, কুতুবদিয়া সংলগ্ন সাগরে টহল দিয়েছে কোস্টগার্ডের একাধিক টিম।
কোস্টগার্ড জানায়, সাগরে বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার ট্রলারে ফের জলদস্যু ও ডাকাতদের তৎপরতা বেড়েছে। তাদের কারণে জেলেদের মাঝে আতংক বিরাজ করছে। তাই এই দস্যু বাহিনীর তৎপরতা ঠেকাতে তৎপর রয়েছে কোস্টগার্ডও।
কোস্টগার্ডের দাবি, জলদস্যু দমনে সাগরে আধুনিক জাহাজ ও স্পিডবোটের পাশাপাশি রাডার-জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারিও। জলদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড।