কক্সবাজার শহরের পুরাতন ম্যালেরিয়া অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট রাহামত উল্লাহর শ্বশুর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টা ১০ মিনিটে কক্সবাজার কেন্দ্রীয় মডেল জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জুমা কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা।
এদিকে, অ্যাডভোকেট মোহাম্মদ হারুন অর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।