ঝিনুক আকৃতির ছাদ। ওপরে স্টিলের কাঠামোতে সমুদ্রের ঢেউয়ের নকশা। এই যেন সমুদ্রের প্রতিচ্ছবি। সমুদ্র শহর কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক নতুন টার্মিনালের নকশাটি তৈরি হয়েছে সমুদ্রের সাথে সামঞ্জস্য রেখেই। আর এটি সোমবার পরীক্ষামূলক চালু করা হয়েছে।