ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লামা উপজেলায় ১১ দলীয় জোটের উদ্যোগে গণসংযোগ ও গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকায় নির্বাচনী আমেজ দেখা যায়।
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)র আহবায়ক মংসাপ্রু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা জামায়েত ইসলামীর আমীর কাজী মোঃ ইব্রাহিম, লামা উপজেলা জাতীয় নাগরিক পার্টিট(এনসিপি) আহবায়হ নাজমুল হাসান প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী ও শাপলা কলি প্রতীকের প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনের নেতৃত্বে আয়োজিত পদযাত্রাটি উপজেলার লামা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ গলি ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে।
আয়োজকদের তথ্যমতে, সহস্রাধিক নারী-পুরুষ, তরুণ ও প্রবীণ এতে অংশ নেন। প্রচারণাকালে অংশগ্রহণকারীরা উন্নয়ন, সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে কর্মসূচিটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হয়।
এ সময় বান্দরবান ৩০০নং আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেন, আপনারা আমাকে ভোটদিন। আমি সরকারী সেবাসহ সলক ধরণের সেবা আপনাদের দৌড়গোড়ায় পৌঁছে দিবো। আমি এমপি হলে আপনারা অফিসে আসলে আপনাদের অপেক্ষা করতে হবেনা, আমি এগিয়ে গিয়ে কাজ করে দিবো। আমাকে একবার ভোট দিয়ে সুযোগ দিন। আজকে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিবর্তনের প্রত্যাশার বহিঃপ্রকাশ। তিনি আরো জানান, নির্বাচনের আগ পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ধারাবাহিকভাবে গণসংযোগ চালানো হবে।