কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (০৭ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরের জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিক কার্যক্রমের সুচনা করা হয়। এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বিকাল ৩টায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীদের পৃথক পৃথক মিছিলে বিভিন্ন স্লোগান স্লোগানে ও দলীয় পতাকা, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবির প্ল্যাকার্ড, ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা শহীদ সরণি জেলা কার্যালয় প্রাঙ্গনে মুহুর্তে মুখরিত হয়ে তুলে। এসময় আগত নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষনীয় ছিল।
র্যালী পূর্ববর্তী সময়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী এমপি বক্তব্যে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ধারণ করে জাতীয় ঐক্য, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে বাজার ঘাটা গিয়ে শেষ হয়। এসময় র্যালী পরবর্তী সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.শামীম আরা স্বপ্না এমপি বক্তব্যে বলেন, গণতন্ত্রের প্রবর্তক হিসেবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান। বাকশাল মুক্ত দেশ গঠনে তিনি ভূমিকা রেখেছেন। ৭ই নভেম্বরের চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
র্যালীতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আমেজ সৃষ্টি হয়। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে র্যালীটি মুহুর্তে জনসমুদ্রে পরিণত হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সহ-সভাপতি রফিকুল হুদা চৌধুরী ও মমতাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ কুতুবউদ্দিন, জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. মো:ইউনুছ, সদস্য সচিব সরওয়ার রোমান, জেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন আফসেল, সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার সহ জেলা বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা কক্সবাজার শহরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (০৭ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরের জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিক কার্যক্রমের সুচনা করা হয়। এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বিকাল ৩টায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীদের পৃথক পৃথক মিছিলে বিভিন্ন স্লোগান স্লোগানে ও দলীয় পতাকা, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবির প্ল্যাকার্ড, ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা শহীদ সরণি জেলা কার্যালয় প্রাঙ্গনে মুহুর্তে মুখরিত করে তোলে। এসময় আগত নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষনীয় ছিল।
র্যালী পূর্ববর্তী সময়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী এমপি বক্তব্যে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ধারণ করে জাতীয় ঐক্য, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে বাজার ঘাটা গিয়ে শেষ হয়। এসময় র্যালী পরবর্তী সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.শামীম আরা স্বপ্না এমপি বক্তব্যে বলেন, গণতন্ত্রের প্রবর্তক হিসেবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান। বাকশাল মুক্ত দেশ গঠনে তিনি ভূমিকা রেখেছেন। ৭ই নভেম্বরের চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
র্যালীতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আমেজ সৃষ্টি হয়। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে র্যালীটি মুহুর্তে জনসমুদ্রে পরিণত হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সহ-সভাপতি রফিকুল হুদা চৌধুরী ও মমতাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ কুতুবউদ্দিন, জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. মো:ইউনুছ, সদস্য সচিব সরওয়ার রোমান, জেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন আফসেল, সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার সহ জেলা বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।