ইসরাইল ও ইরান যুদ্ধের মধ্যে দুবাইতে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। সেখানে উদ্বেগ আর অনিদ্রায় দিন কাটছে তার। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই কঠিন সময়ের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
দুবাইয়ের একটি হোটেলে অবস্থানকালে নার্গিস জানান, যুদ্ধের এই অনিশ্চিত পরিস্থিতিতে তিনি প্রচণ্ড দুশ্চিন্তা ও ঘুমের সমস্যায় ভুগছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, এরপর কী হবে তা না জানার ভয় আর উদ্বেগ সবসময় কাজ করছে।
তিনি বলেন, রাত শেষ হয়ে গেলেও মস্তিষ্ক শান্ত হচ্ছে না, তাই ঘুমাতেও পারছি না।
নার্গিস ফাখরিকে সর্বশেষ দেখা গেছে রিতেশ দেশমুখ ও বিবেক ওবেরয়ের সাথে ‘মাস্তি ৪’ সিনেমায়। রণবীর কাপুরের বিপরীতে রকস্টার সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।