স্টাফ রিপোর্টার, ঈদগাঁও
জনগনের দাবির প্রেক্ষিতে ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়ন বঞ্চিত বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় তিনি ইসলামাবাদ উত্তর পাহাঁশিয়াখালী - ইসলামপুর, জালালাবাদ থেকে পোকখালীসহ আরও বেশ কয়েকটি নতুন সড়ক পরিদর্শনে যান।
পরিদর্শন শেষে তিনি বলেন, ঈদগাঁও উপজেলার অনেক সড়কগুলোর কোনো কাজই পরিকল্পিতভাবে করা হয়নি। যার কারণে বর্তমানে জনদুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে। এখন পর্যায়ক্রমে সমস্যাগুলো চিহ্নিত করে সড়ক সংস্কারের উদ্যোগ নিচ্ছি। ইতিমধ্যে অনেকগুলো সড়কের টেন্ডার আহ্বান করা হয়েছে।
ধীরে ধীরে সব সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ করা হবে। আমরা চাই কাজের গতি বাড়িয়ে দ্রুত মানুষের দুর্ভোগ কমানো হোক।
একইদিন তিনি ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় স্থানীয় জন প্রতিনিধিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।