রামু উপজেলার মিঠাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৪৪০ জন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
শনিবার ( ২৫ জুলাই ) বিকেলে মিঠাছড়ি রশিদিয়া দারুল উলুম মাদ্রাসার মাঠে সায়ন্স ক্লাব-এর উদ্যেগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি'র বক্তব্যে তিনি বলেছেন, 'বন্যার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।'
বিপদগ্রস্ত ও বিপর্যস্ত মানুষের ত্রাণসামগ্রী নিয়ে যেন কেউ অনিয়ম করতে না পারে সেদিকে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, 'বন্যায় অনেক সংগঠন, সংস্থা মানবিক হাত বাড়িয়ে দিয়েছে ; কিন্তু, এমন বিপর্যয়ের সময়ও শোনা যায়, অনেকে গরীবের খাবার নিয়ে স্বজনপ্রীতি করে; এটা কখনো কাম্য নয়, এসব কাজ অত্যন্ত লজ্জার।'
নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো অর্থ, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ দিয়ে এই বিপদে দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, শুকনো খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, আর্থিক সহায়তা ও অন্যান্য জরুরি সামগ্রী।
আন্তর্জাতিক সেবামূলক সংস্থা লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এবং এর স্থানীয় শাখাগুলো বিশ্বজুড়ে এবং বাংলাদেশে বন্যা, সাইক্লোন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিয়মিত জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় রামু মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডের তালিকাভুক্ত ৪৪০ পরিবারের মাঝে মানবিক এ সহায়তা সামগ্রী বিতরণ করেছেন। এসময় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় শাখার নেতৃবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।