উখিয়ায় জলবায়ু-সহনশীলতা গৃহ নির্মাণ ও কমিউনিটির সক্ষমতা অর্জন জোরদার করণে নতুন প্রকল্প বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে 'বিল্ডিং রেজিলিয়েন্ট ফিউচারস: ক্লাইমেট মাইগ্র্যান্টস অ্যান্ড ভালনারেবল পপুলেশন্সের জন্য সমন্বিত জলবায়ু অভিযোজন' কর্মসূচির আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
সভায় জানানো হয় এইচ এফ এইচ আই বি উখিয়া উপজেলায় জলবায়ু-অভিবাসী ও জলবায়ু-ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সহনশীলতা বাড়ানো এবং আশ্রয় ও পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ)–সংক্রান্ত জলবায়ু-সহনশীল অবকাঠামো উন্নয়ন করা। পাশাপাশি ওয়াশ বিষয়ে সচেতনতা ও স্বাস্থ্যবিধি চর্চা, জীবিকাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং কমিউনিটি, সরকারি সংস্থা ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ জোরদার করার বিষয়ে তুলা ধরা হয়।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উখিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফারুক আহমদ, এইচএফএইচআই-বির প্রোগ্রাম ম্যানেজার ওমর সেরনিয়াবাত ও প্রকল্প ব্যবস্থাপক ওবায়দুল শিকদার আলোচনায় অংশ নেন।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কমিউনিটি লিডার ও বিভিন্ন এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এইচএফএইচআই-বির প্রকল্প ব্যবস্থাপক ওবায়দুল শিকদার জানান, এ প্রকল্পে হলদিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এবং জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩২৮০ জন উপকার ভোগী সরাসরি উপকৃত হবে। প্রকল্পের মেয়াদ জুলাই ২০২৬ থেকে মে ২০২৭ সাল পর্যন্ত।
অবহিতকরণ সভায় সংস্থার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা তুলে করা হয় এবং প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম, বাস্তবায়ন প্রক্রিয়া ও প্রত্যাশিত ফলাফল নিয়ে উপস্থাপন করা হয়। কমিউনিটি প্রতিনিধিরা এলাকার প্রয়োজন, সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং প্রকল্পে তাঁদের সম্ভাব্য অবদানের কথা জানান।