কক্সবাজার মাতামুহুরি উপজেলার আওতাধীন বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনী-এর প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল কার্যক্রম থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে এক পত্রে জানানো হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।