লামার অবৈধভাবে বালু উত্তোলনের করার অপরাধে বেলাল নামের একজনকে মোবাইল কোর্টে ৬ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে সহকারী কমিশনার(ভূমি) লামা। এ সময় বালুসহ একটি ট্রাক আটক করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারী) ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওলার ঝিরি নতুন পাড়া থেকে বালু তোলার মেশিন বশিয়ে বালু উত্তোলন করছিলো। এ সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওলার ঝিরি নয়াপাড়া বালুমহাল থেকে বালু বোঝাই ট্রাক জব্দ করে ট্রাক চালক বেলাল উদ্দিন (২৭) পিতা- আব্দুল মাবুদ সাং ডুলহাজার, ৯নং ওয়ার্ড চকরিয়াকে আটক করো বিধিমোতাবেক মোবাইল কোর্টে ৬দিনের জেল দিয়েছে।
লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন, অবৈধ বালু উত্তোলন করার অপরাধে বেলাল নামের বালু উত্তোলনক ও চালককে ৬দিনের জেল দেওয়া হয়েছে। বিধিমোতাবেক বালু ও ট্রাক নিলামে দেওয়া হবে।