পেকুয়া সদর উপজেলার গোঁয়াখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৬০)কে গার্ড অব অনার প্রদান করে দাফন করা হয়েছে।
শুক্রবার (৮এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় প্রয়াত মুক্তিযোদ্ধার নিজ গ্রাম পেকুয়া সদর ইউনিয়নের পুর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় পেকুয়া উপজেলা সহকারী কমিশনার এ এস এম নুরুল আকতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মেহেদী হাসান, সাব ইন্সপেক্টর রিদুয়ানুল হকসহ থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
গার্ড অব অনার শেষে বিদ্যালয় এর মসজিদ মাঠে নামাজে জানাযার ইমামতি করেন হাফেজ মঈন উদ্দিন । জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।
জানা গেছে, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর চকরিয়া উপজেলায় যুদ্ধকালীন সময়ে অংশগ্রহণ করে ছিলেন। গত বৃহষ্পতিবার বিকাল ৫টায় তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃতকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযা নামাজে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ছাবের আহমদ , বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এদিকে নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পেকুয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ.এম.এমরান আহমেদ, সাধারণ সম্পাদক এম দিদারুল করিমসহ উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।