জেলা বিএনপির সভাপতি ও উখিয়া–টেকনাফ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াত নামের দলটি ইসলামকে অপব্যবহার করে প্রতিদিন মিথ্যাচার করে যাচ্ছে। ভোটারদেরকে জান্নাতের টিকিটের কথা বলে ঘরে ঘরে গিয়ে দাড়িপাল্লায় ভোট চাওয়া হচ্ছে। এমন প্রতিশ্রুতি সহজ সরল মানুষের সাথে প্রতারণা শামিল। বিশেষ করে মহিলাদেরকে ধর্মের দোহাই দিয়ে জামায়াতের দিকে ধাবিত করছে।
গতকাল সোমবার টেকনাফ উপজেলার বাহাছাড়া ইউনিয়নের শামলাপুর বাজারে ধানের শীষ মার্কা সমর্থনে নির্বাচনী পথসভায় সাবেক হুইপ শাহজাহান চৌধুরী আরো বলেন, জামায়াত হচ্ছে রাজনৈতিক দল। এটি কোন ইসলামী দল নয়। মানুষকে ধোকা দিয়ে ভোট আদায়ের অপচেষ্টা করছে। তাই জমায়াত থেকে সতর্ক থাকতে হবে।
তিনি আরে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে মনখালি ও বাহারছড়ার মাঝামাঝি কলেজ প্রতিষ্ঠা করা হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের নিকট আহ্বান জানান।
পথসভায় বক্তব্য দেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সহ বিএনপি, যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।
এর আগে শাহজাহান চৌধুরী বাহরছড়া উত্তর ও দক্ষিণ শিলখালী এলাকার চাকমা সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। এ সময় তিনি শিলখালী মন্দির পরিদর্শন এবং ছগিদারপাড়া বিএনপি অফিসের উদ্বোধন করেন।