স্টাফ রিপোর্টার, পেকুয়া
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে দ্বিতীয়বারের মতো পেকুয়া স্পোর্টিং ক্লাবের জমকালো আয়োজনের মধ্যদিয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবলের মেগা আসরটি উদ্বোধন করেন।
পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আসহাব উদ্দিন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আনিসুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু সহ অনেকে।
এ আসরে দেশের বিভিন্ন ফুটবল সংগঠনের ৩০টি দল আবেদন করলে লটারির মাধ্যমে ১৬ টি দল খেলার সুযোগ পাবে।
উদ্বোধনী ম্যাচে চকরিয়ার এম নাহিয়ান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় লোহাগাড়া এফসি ফুটবল একাডেমি। দেশী বিদেশি খেলোয়াড় নিয়ে গঠিত দুদলের খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের প্রথমার্ধের ২৫ মিনিটে এন নাহিয়ান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ১০ নং জাহেদ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। বিদেশি খেলোয়াড় বেঞ্জামা কর্ণার থেকে ৪টা ৩০ মিনিটে গোল করেন।
দ্বিতীয়ার্ধের লোহাগাড়ার ১৮ মিনিটে বিদেশি খেলোয়াড় পগবা গোল করে সমতায় ফিরে। শেষ সময় পর্যন্ত চকরিয়া এম নাহিয়ান স্পোর্টিং ক্লাবের জাহেদ বেঞ্জামিনের ৩ টি আক্রমণাত্বক শট লোহাগাড়ার গোল রক্ষক সালাহউদ্দিন আটকে দিলে গেল টাইব্রেকারে গড়ায়। এতেও গোলকিপার সালাহউদ্দিনের চমক।
প্রতিপক্ষের পর দুটি আটকে দেন। অন্যদিকে লোহাগাড়া প্রথম দুটিতে গোল পাওয়ার পরও ৫ টি শটে অবিশ্বাস্যভাবে দুদল সমতায় আসলে আবারো ৩ টি করে শটের সিদ্ধান্ত নেয়া হয়। ২-১ গোল ব্যাবধানে লোহাগড়া এফসি জয়লাভ করে। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন লোহাগাড়া এফসির গোল রক্ষক সালাহউদ্দিন সালু।