স্টাফ রিপোর্টার, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশনের সেইফ ইসলামিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ঢাকা ব্যাংক পিএলসি-এর ঈদগাঁও উপশাখার উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকাল ১০টায় এই উপশাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এই উপশাখাটি ঢাকা ব্যাংক চকরিয়া শাখার অধীনে পরিচালিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি-এর চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক কক্সবাজার শাখার ম্যানেজার শামসুদ্দিন।
উপস্থিত ছিলেন ঈদগাঁও উপশাখার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার সেফায়েতুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা মোঃ আব্দুল মাজেদ, এস এম ফাহাদ, ইমতিয়াজ উদ্দিন, মোঃ আব্দুল জব্বার সুমন ও নূর মোহাম্মদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহাঙ্গীর আলম বলেন, 'ঈদগাঁও অঞ্চলের গ্রাহকদের ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই এই উপশাখাটি চালু করা হয়েছে। এলাকার ব্যবসায়িক প্রসার ও উন্নয়নে ঢাকা ব্যাংক সেবা প্রদান করে যাবে।'