উখিয়ায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান, ইজিপিপি প্লাস কর্মসূচি আওতায় ৪৪ টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ইজিপিপি প্লাস কর্মসূচির উন্নয়ন প্রকল্প রাজা পালং, হলদিয়া পালং, রত্না পালং, পালংখালী ও জালিয়া পালং সহ ৫ টি ইউনিয়নে একযোগে উদ্বোধন করা হয়েছে। রাজা পালং ৩ ৪ ও ৫ নং ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ আব্দুল্লাহ।
এ সময় উপজেলা প্রকল্প অফিসের উপ সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন রাজা পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম রোমান, এনজিও সংস্থা সুশীলন এর কর্মকর্তা সহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা গেছে , সম্প্রদায়ের সহনশীলতা ও আত্মনির্ভরশীলতা তৈরি" বা "সামাজিক সহনশীলতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে ইজিপিপি প্লাস কর্মসূচির ২০২৬ - ২০২৭ অর্থবছরের আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৪ টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে । কর্মসূচিতে দৈনিক ৫ শত টাকা মুজুরি হারে ২৩৮০ জন বেকার পুরুষ ও মহিলার সাময়িক কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। বাস্তবায়িত প্রকল্পের ব্যয় বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ১২ কোটি ২৫ লাখ টাকা।
উপজেলা প্রকল্প অফিসের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, বিসিআরএস প্রকল্পের আওতায় ইজিপিপি প্লাস কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা গড়ে তোলা এবং কমিউনিটি পর্যায়ে সহনশীলতা বৃদ্ধি করা। ইজিপিপি প্লাস কর্মসূচি বাস্তবায়ন হলে পিছিয়ে পড়া গ্রামীন জনপদের অভ্যন্তরীণ যাতায়াতের রাস্তা তৈরি ও বিভিন্ন শিক্ষা- ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠ ও কবরস্থান সংস্কার সম্ভব হবে।